রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

স্বদেশের আয়োজনে শ্যামনগর ও আশাশুনির ১০টি ইউনিয়নে রোড শো ও জারীগান

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

বৈশ্বিক জলবায় পরিবর্তনে বিশ্ব উষ্ণায়ন বেড়ে গেছে এবং এর অভিঘতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ বাংলাদেশ ও এর উপকূলে অবস্থিত ইউনিয়ন সমুহ।

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ঝড়, সাইক্লোন, নদীভাঙ্গন, উপকূল সুরক্ষাবাঁধ ভাঙ্গন এখন উপকূলবাসী তথা সাতক্ষীরা জেলার উপকূলের মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। প্রতিবছর একাধিকবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আঘাতে হারাচ্ছে সম্পদ, কৃষিজমি, গবাদিপশু, বৃক্ষরাজি প্রভৃতি এবং ভেঙ্গে পড়েছে আর্থিক অবস্থা; ব্যহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, সেনেটারি ও হাইজিন ব্যবস্থা সহ নাগরিক ও সামাজিক নিরাপত্তা। ফলে মানুষ বাস্তচ্যুত হতে এবং বসত ভিটা হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিনত হয়ে কর্মহীন, মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। স্বাভাবিক জীবনব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যা মানুষের বেঁচে থাকার সকল মৌলিক অধিকারসহ বিভিন্ন মানবাধিকারকে ক্ষুন্ন করছে।

এসকল বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গত ০১ ডিসেম্বর’২২ থেকে শুরু করে আজ ২১ ডিসেম্বর’২২ পর্যন্ত স্বদেশ সংস্থার আয়োজনে ও ইউএনডিপি’র সহায়তায় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ, রমজাননগর, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, গাবুরা এবং আশাশুনি উপজেলার বড়দল, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর, শ্রীউলা ইউনিয়নে জারীগান ও রোড-শো আয়োজন করা হয়।

আজ বুধবার ২১ ডিসেম্বর গাবুরা এবং খাজরা ইউনিয়নে জারীগান ও রোড শো করার মাধ্যমে জারীগান ও রোড শো কর্মসূচীর সমাপ্তি ঘটে। এসময় স্বদেশ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা অর্ডিনেটর ফারুক হোসেন, উপজেলা কো-অর্ডিনেটর শেখ মোতাহার হোসেন ও কমিউনিটি মোবিলাইজার চিরঞ্জিত দাশ, সুশান্ত মুন্ডা।

একর্মসূচীর সমাপ্তিতে খাজরা ইউনিয়ন পরিষদ ও গাবুরা ইউনিয়ন পরিষদে জারীগান করা হয় এবং অতপরঃ দুইটি ইউনিয়নের গুরুত্বপূর্ন বাজারগুলো প্রদক্ষিণ করা হয় এবং জারীগানের মাধ্যমে এলকার মানুষকে জলবায়ু অভিঘাতজনিত মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সচেতন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!