সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

আজ ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ০৯ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংগঠন স্বদেশের আয়োজনে শ্যামনগরে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। এছাড়া সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি আকবর আলী সহ প্রমুখ। মতবিনিময় সভায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘন বিষয়ে সাতক্ষীরা জেলার উপকূলীয় জনপদ- আশাশুনি ও শ্যামনগর উপজেলা হতে সংগৃহীত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন স্বদেশ সংগঠনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বিশ্বজিত দত্ত ও উপজেলা কো-অর্ডিনেটর মোঃ শাকিল সিয়াম ও ফারুক রহমান। সভায় আরও বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের কর্মসূচীগুলো ফান্ড ট্রান্সফারে বিশ্বাসী নয়, কর্মদক্ষতা ট্রান্সফারে বিশ্বাসী। তিনি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় যুবকদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির উপরে জোর দিয়ে শ্যানগরে সকল প্রকার সংগঠনকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে দুর্যোগপ্রবণ এলাকার মানুষের মৌলক অধিকার তথা মানবাধিকার পূরণ করা সম্ভব। সেক্ষেত্রে নাগরিক সচেতনতা জরুরী। সর্বপরি উপকূলীয় মানুষের দুর্ভোগ লাঘবে স্বদেশ সংস্থাকে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহনের আহ্বান জানিয়ে এবং প্রশাসনের সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। সভায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!