মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

তালার খলিলনগর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালার খলিলনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মোঃ ছাত্তার মোড়ল, সাংগঠনিক সম্পাদক পদে ছালাউদ্দীন গাজী ও সদস্য পদে শেখ রিজাউল ইসলাম নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দি না থাকায় মোঃ দেলোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

শনিবার ( ১৭ ডিসেম্বর) সকাল ১০ টা বিকাল ৩ টা পর্যন্ত নিববিচ্ছিন্ন ভাবে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু’র সার্বিক তত্বাবধানে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, শিক্ষক মিজানুর রহমান। এই নির্বাচনে ৩ টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

সভাপতি পদে মোঃ ছাত্তার মোড়ল ছাতা প্রতিক নিয়ে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ মিজানুর রহমান খান চেয়ার প্রতিক নিয়ে পান ৮৪ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ছালাউদ্দীন গাজী ফুটবল প্রতিক নিয়ে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি জয়দেব ঘোষ মাছ প্রতিক ও শ্রীবাস সরদার উভয়ে ৫৩ ভোট পান।

সদস্য পদে স্থান নির্ধারণ ভোটে শেখ রিয়াজুল ইসলাম কলস প্রতিক নিয়ে ১০০ ভোট পেয়ে ১ নং সদস্য নির্বাচিত হন। মোঃ ইলিয়াস গাজী তালা চাবি প্রতিক নিয়ে ২ নং সদস্য ও গোলদার মোমিনুর রহমান উড়োজাহাজ প্রতিক নিয়ে ৭ ভোট পেয়ে ৩ নং সদস্য নির্বাচিত হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!