বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তালায় জুয়ার আসরে পুলিশের হানা, পালাতে গিয়ে একজনের মৃত্যু

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় জুয়া (তাস) খেলার আসরে পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে আবুল হোসেন ওরফে জমিদার (৫৫) নামক এক জুয়াড়ির মৃত্যু হয়েছে। সে উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের জব্বার মোড়লের ছেলে। এ সময় দুই জুয়ারীকে আটক করাসহ জুয়া (তাস) খেলার সরঞ্জাম উদ্ধার করেছেন পুলিশ।

তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার এসআই রাজীব সরদার ও এএসআই মোজাম্মেল অভিযান পরিচালনা করে। জুয়াড়ীদের ধাওয়া দিলে কয়েকজন জুয়াড়ী পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে দুই জুয়াড়ীসহ জুয়া খেলার সরঞ্জাম তাস ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়। তবে ওই জুয়াড়ীদের পালঅতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

স্থানীয়রা জানান, মাগুরার প্রগতির মোড়ে জুয়াড় আসরে পুলিশ ধাওয়া দিলে আবুল হোসেন ওরফে জমিদার দৌড়ে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় কোথাও ধাক্কা লেগে পড়ে গিয়ে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন জানান, পুলিশ জুয়াড়ীদের আসরে অভিযান পরিচালনা করেন। এ সময় কয়েকজন জুয়াড়ী পলায়ন করেন। তাদের মধ্যে সম্ভাবত আবুল হোসেন ওরফে জমিদার ছিল। তিনি পরে বাড়িতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!