বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

তালার ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২১০ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিনিয়ার শেখ মুজিবুর রহমান। তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভিন পাঁপড়ি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ চন্দ্র দেবনাথ, জেএসডি কেন্দ্রীয়নেতা মীর জিল্লুর রহমান, আওয়ামী লীগনেতা অধ্যক্ষ রাম প্রসাদ দাশ, নাগরিক কমিটি নেতা সফিকুল ইসলাম প্রমুখ। এ সময় জাতির বরেণ্য সন্তান মুক্তিযোদ্ধাগণ, স্বাধীনতা প্রিয় সকল প্রতিষ্ঠান, সংগঠন ও শতাধিক ব্যক্তি মাগুরার ক্ষত্রিয়পাড়ার বাঁশ বাগানে চির নিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ২৮ নভেম্বর পাক-হানাদার বাহিনীর সহিত সম্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশিল সরকার, শহীদ ডাঃ আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!