বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

নানা আয়োজনে সাতক্ষীরায় আন্তজার্তিক মানবাধিকার দিবস উযাপিত

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

 ‘সমতা, ন্যয় বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় আওয়াজ তুলুন’ এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে আন্তজার্তিক মানবাধিকার দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা খামারবাড়ির সম্মেলন কক্ষে স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. জালালউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, অধ্যাপক আনিছুর রহিম, সাংবাদিক অ্যাড. আবুল কালাম আজাদ, সুশীলনের উপপরিচালক জিএম মনিরউজ্জামান, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী পুলিশ পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক রঘুনাথ খাঁ, বরসার সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, অ্যাড. মনিরউদ্দিন, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, বাংলাদেশ মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, ওয়ার্ল্ড ভিশনের সমন্বয়কারি প্রতিভা বিকাশ সরকার, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সাকিবুর রহমান বাবলু, মরিয়ম মান্নান প্রমুখ।

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনা গণমাধ্যমে প্রচার হচ্ছে না। সাধারণ মানুষ প্রশাসন, রাজনৈতিক নেতা ও সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হওয়ার পর মুখ খুলতে পারছে না। আদালতে যেয়েও তারা ন্যয় বিচার পাচ্ছেন না। জলবায়ু পরিবর্তণজনিত কারণে সৃষ্ট অভিঘাতে প্রাকৃতিক দুর্যোগে উপকুলীয় অঞ্চলের মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। মহামারী করোনা ভাইরাসের কারণে বাল্য বিবাহ বেড়েছে। ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষ বিশেষ ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছে। সবশেষে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষায় ছয় দফা দাবির সুপারিশ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!