বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

বাস্তচ্যুত ব্যক্তিদের অধিকার আদায়ে সাতক্ষীরায় কর্মশালা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৪ বার পড়া হয়েছে

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের ও বাস্তবায়নে দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ইউএনওপিএস প্রকল্পের কর্মএলাকায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তচ্যুত ব্যক্তিদের অধিকার আদায়ের জন্য গঠিত দল ও ফেডারেশনের উপকারভোগীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব। এ সময় সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ ইকবাল হোসেন, টেকনিক্যাল অফিসার-ওয়াশ মোঃ আব্দুল করিম, প্রকল্প কর্মকর্তা-লাইভলিহুড এন্ড ট্রেনিং এনামুল হক, কমিউনিটি ফ্যাসিলিটেটর মোস্তাফিজুর রহমান রিপন, বৃষ্টি খাতুন, আফরোজা নার্গিস, আসাফুর রহমান, প্রশান্ত গাইন প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় উত্তরণ এবং প্রকল্পের পরিচিতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, সম্পাদিত কার্যাবলী, সিএমআরজি, সিএমআরএফ গঠন, কমিটির দায় দায়িত্ব এবং বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!