বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা

বিএনপি ও জামায়াত সমর্থিত তালার দুই ইউপি চেয়ারম্যান আটক

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে ইউনিয়ন পরিষদের নিজ নিজ কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,ধানদিয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও ইসলামকাটি ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।

ধানদিয়া ইউনিয়নের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, জাহাঙ্গীর হোসেন পরিষদে কর্মরত ছিলেন । সোমবার দুপুর একটার দিকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একটি দল তাকে আটক করে নিয়ে যায়।

অপরদিকে ইসলামকাটি ইউনিয়নের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, চেয়ারম্যান গোলাম ফারুক দুপুর সাড়ে ১২টার দিকে পরিষদে বসে মিটিং করছিলেন। এসময় সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাকে আটক করে নিয়ে যায়।

আটকের সত্যতা জানতে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত বাবলুর রহমান খানকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি ফোন না ধরায় আটকের সত্যতা নিশ্চিত করা যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!