বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ শ্যামনগরে কোস্ট গার্ডের অ ভি যা নে ৫৬৩ পিস ই য়া বা সহ তিন মা দ ক কা র বা রি আ ট ক দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত চেয়ারম্যান আব্দুল আলিমের তদারকিতে শৈলকুর বিলের পানি নিষ্কাশনের কাজ এগিয়ে চলেছে শ্যামনগরে অ বৈ ধ ভাবে পা চা রে র সময় বিএডিসির ৫৭ বস্তা সার জ ব্দ ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা ডুমুরিয়ায় ভ্রা ম্য মা ন আ দা ল তে ১৭ হাজার টাকা জ রি মা না দু র্নী তি ও মা দ ক মু ক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ত্রাণ বিতরণ

শ্যামনগরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ৮ নং ওয়ার্ড সংলগ্ন খোলপেটুয়া নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে স্থানীয় ছয়টি দল। নৌকা বাইচ দেখতে এলাকার কয়েক হাজার মানুষের ঢল নামে।

শ্যামনগরের নীলডুমুর উন্নয়ন সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গাবুরা হীরের তরী নৌকাবাইচ দল। এছাড়া রানার্সআপ হয়েছে সোনারতরী নৌকাবাইচ দল এবং তৃতীয় স্থান অধিকার করে পুঁইজালা নৌকাবাইচ দল।

ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফারুক হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দর। এছাড়া আরও উপস্থিত ছিলেন ১৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান, সহকারী বন সংরক্ষক ইকবার হোসাইন চৌধুরী, বুড়িগোয়ালিনি ইউপি’র সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দর।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!