মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬৮ বার পড়া হয়েছে

করোনা কালীন পরিস্থিতিতে গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।

জেলায় মোট ৩৫ জন সাংবাদিকদের মাঝে প্রতিজনকে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুুলাহ আল-মাসুদ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ফরিদ আহমেদ, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, বিএফইউজে এর যুগ্ম-মহাসচিব আব্দুল মজিদ, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (জি ইউ জে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্য বিধি মেনে আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

এর আগে বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!