মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

তালায় দিবব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৪১৪ বার পড়া হয়েছে

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলা উপলক্ষ্যে সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে তালা শিল্পকলা একাডেমি চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাসের পরিচালক শেখ ইমান আলী প্রমুখ। মেলায় ২০ টি সেবামূলক স্টল খোলা হয়। বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ভিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান স্থাপন বিষয়ভিত্তিক ৪টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!