বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত (ভিডিওসহ)

✍️শেখ বেলাল হোসেন✅
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪৪৯ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

 

”আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল। সাতক্ষীরা কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীর কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজা রশিদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক শেখ মোঃ হাশেম আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ মহিউদ্দিন, অফিসার ইনচার্জ সাতক্ষীরা সদর থানার স,ম কাইয়ুম, সহকারী তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সমরেশ দাশ, সাতক্ষীরা সিভীল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোবাশাশেরুর রহমান, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরার সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরটিএ’র উচ্চমান সহকারী মোঃ আব্দুল গফফার, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম ও সীল মেকানিক শেখ আমিনুর হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে। গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকতে হবে, ক্লান্ত, অসুস্থ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। দুর্ঘটনাগুলোর বেশিরভাগই অসাবধানতাবশত হয়ে থাকে। এ জন্য পথচারীদের সচেতন হতে হবে, নিজেদের মধ্যে আগে পরির্বতন আনতে হবে। তাহলে দুর্ঘটনা কমবে।

বক্তরা আরও বলেন, গাড়ি চালকদের নিয়ে আলাদাভাবে সচেতনামূলক প্রশিক্ষণ দিতে হবে। স্থানীয়ভাবে চালক হেলপার কন্ট্রাকটারদের স্ব স্ব শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট মালিক সমিতি মাসে অন্তত একবার প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পইন ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে সড়ক দুর্ঘটনা রোধে আরও বেশি কার্যকর হবে বলেও মন্তব্য করেন তারা। সভা শুরুর আগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!