বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

গোপালগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গোপালগঞ্জে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন” ও “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” -এ প্রতিপাদ্যে আজ শনিবার (১৫ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন ভবনের সামনে থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালী বেরিয়ে জেলা প্রশাসনের সুশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ। শাহনাজ পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দিবাকর প্রমুখ।

এসময় জেলা-উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, রেডক্রিসেন্ট সোসাইটির সদসবৃন্দ সহ এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!