মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২০) বিকালে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ু।

সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম মহিলা সম্পাদিকা মুর্শিদা আক্তার, রেবেকা সুলতানা, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মুছা করিম, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য গাজী আবুল কাশেম, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, এস.এম আবুল কালাম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মো. আমিরুল ইসলাম মুকুল, আমিরুল হক খোকন, আবুল কালাম, মো. রেজাউল করিম, আলহাজ¦ আব্দুল গফ্ফার, মো. মনিরুজ্জামান, সোহরাব বাবু, শফি আহমেদ প্রমুখ। সভায় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র নব-নির্বাচিত সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ুকে সংবর্ধনা প্রদান করা হয়। সাতক্ষীরা জেলার উন্নয়নে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ২৩ দফা দাবী সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র নব-নির্বাচিত সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ুর হাতে তুলে দেওয়া হয়। সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র সদস্যরা অনেকে সচিবসহ সরকারের বিভিন্ন দপ্তরের বড় বড় কর্মকর্তা হওয়ায় নব-নির্বাচিত সভাপতি জেলার উন্নয়নে দাবীগুলি নিয়ে সংশ্লিষ্ট মহলে কথা বলবেন বলে জানান এবং তাদের পক্ষ থেকে সর্বাত্তক সহযোগিতা করার আশ্বস প্রদান করেন। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!