মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে তালায় ছোটবন্ধুদের মাঝে নতুন পোশাক উপহার

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ছোটবন্ধুদের মাঝে নতুন পোশাক উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে তালা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপস্থিত ছোটবন্ধুদের মাঝে এ উপহার প্রদান করা হয়। তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩৫ জন ছোটবন্ধুর মাঝে এ উপহার তুলে দেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক প্রনব ঘোষ বাবলু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, আমরা বন্ধু ফাউন্ডেশনের সভাপতি এস এমস নাহিদ হাসান প্রমুখ।

পূজার নতুন পোশাক পেয়ে তালার কাঠবুনিয়া গ্রামের ৮ বছরের ছোটবন্ধু সংগ্রাম রায় অনুভূতি ব্যক্ত করে বলে, “পূজার নতুন পোশাক পেয়ে আমি খুব খুশি হয়েছে। পূজার নতুন পোশাক কিনে দিতে বাবার কষ্ট হয়ে যেতো। বড় বন্ধুরা আমাকে যে পোশাক দিয়েছে তা পরে পূজার দিনগুলো বন্ধুদের সাথে আনন্দ করবো।”

তালা সদরের প্রান্তি দাস বলে, “আমার জামা খুবই পছন্দ হয়েছে। খুব মানাবে আমায়। বড় বন্ধুরা পূজার জামা দেওয়ায় আমি খুবই খুশি হয়েছি।”

এ ব্যাপারে আমরা বন্ধু’র সভাপতি এ এম নাহিদ হাসান বলেন, “আমাদের সমাজে এই রকম অনেক ছোট বন্ধু আছে যারা পূজায় নতুন পোশাক কিনতে পারে না। এই সুবিধাবঞ্চিত শিশুদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করাই আমাদের প্রধান লক্ষ্য। তাইতো আমাদের জমানো টাকা ও শুভাকাঙ্খিদের সহযোগিতা দিয়ে পোশাক কিনে তাদের হাতে তুলে দিয়েছি।”

অতিথি প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, আমরা বন্ধু সংগঠনের ভিন্ন ধর্মী নানা উদ্যোগ শুধু ছোটদের নয় আমাদেরও উৎসাহিত করে। পূজা উপলক্ষ্যে এমন আয়োজন অতিথিতে কেউ করেছে বলে আমার মনে হয় না। আমরা বন্ধুর সকল উদ্যোগের সাথে আছি।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে যা মনে করেন বিশ^াস করেন আমরা বন্ধুর আজকের কার্যক্রমই তার প্রতিফলন। আমরা বন্ধু সব সময় এমন ভালো কাজ করে যাবে সেই আশা ব্যক্ত করি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!