মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

তালায় ১৯৪ পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ১৯৪ টি পূজা মন্ডপের অনুকূলে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সরকারি অনুদান বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান,পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ও সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু প্রমুখ। এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ দাশ বাপী প্রমুখ।

এ সময় উপজেলার ১৯৪টি পূজা মন্ডপের অনুকূলে প্রত্যেক মন্ডপে সরকারি অনুদান হিসবে ৫০০ কেজি চাল হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!