বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

সাতক্ষীরায় বৃক্ষ মেলায় প্রথম স্থান অর্জন করেছে ফোর এ এগ্রো নার্সারী

✍️ খন্দকার আনিসুর রহমান তাজু📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ৯ দিন ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো: আবু সাঈদ’র মালিকানাধীন স্বনামধণ্য প্রতিষ্ঠান ফোর এ এগ্রো নার্সারী কে প্রথম ঘোষনা করা হয়।

গতকাল বৃহষ্পতিবার রাত ৮টায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার সমাপনী অনুষ্ঠানে বৃক্ষ মেলা ২০২২ উদ্যাপন কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অয়োজনে এ বারের বৃক্ষ মেলায় প্রথম স্থান অর্জন করেন ফোর এ এগ্রো নার্সারী। দ্বিতীয় স্থান অর্জন করেন ফাহিম নার্সারী এবং তৃতীয় স্থান অর্জন করেন ইমরান নার্সারী। এসময় অতিথিবৃন্দ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, নুরুন্নাহার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস।

এদিকে এবারের বৃক্ষ মেলায় প্রধান আকর্ষন ফোর এ এগ্রো নার্সারীর আরো সমৃদ্ধি কামনা করেন প্রতিষ্ঠানের মালিক আবু নাসের মো: আবু সাঈদকে অভিনন্দন জানিয়েছে জেলার বিভিন্ন অঞ্চলের নার্সারী মালিক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!