রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শেখ শাহজাহান আলী, পবিত্র গীতা থেকে পাঠ করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য গৌরপদ দাশ বাচন।সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ, সহ সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদ উল্লাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক, সিনিয়র সদস্য জিএম শামসুর রহমান, শেখ আব্দুল করিম মামুন হাসান, আলমগীর হোসেন, সাংবাদিক শিমুল হোসেন, ও শেখ ইমন , শাহাদাত হোসেন, হাশেম আলী, আনোয়ারুল ইসলাম প্রমূখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক হাফেজ মাওলানা আব্দুল গফুর । উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মাওলানা শাহাজান আলী প্রমুখ। এ সময়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!