শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

পাটকেলঘাটায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হওয়া কন্যার  সন্ধানের দাবিতে অসহায় মাতার সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালার পাটকেলঘাটায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হওয়া কন্যার সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে অসহায় মাতা। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে লিখিত বক্তব্যে এ দাবি জানান কেশবপুর ধর্মপুর চিংড়া গ্রামের গুরুপদ দাশের স্ত্রী বাসন্তী দাশ।

তিনি বলেন, আমরা ঝুড়ি ডালা বুনে জীবিকা নির্বাহ করি। আমাদের ৫টি কন্যা সন্তানের মধ্যে বড় কন্যাকে বিগত ৫/৬ বছর পুর্বে পাটকেলঘাটা থানার কাদিকাটি গ্রামের বিশু দাশের পুত্র সুব্রত দাশের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে যৌতুকের দাবিতে মারপিট করতে থাকে। এছাড়া সুব্রত দাশ একজন মাদকাসক্ত। নেশা করে বাড়ি ফিরে প্রায়ই তৃপ্তি দাশকে মারপিট করে। ঠিকমত কাজ করে না। দিনের পর দিন কন্যাকে না খেয়ে থাকতে হয়েছে। তারপরও সংসার টিকিয়ে রাখার জন্য সব নির্যাতন সহ্য করে আসছিল কন্যা তৃপ্তি দাস।

ইতোমধ্যে সুব্রত দাশের ঔরশে আমার কন্যার গর্ভে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। কিন্তু দিন দিন সুব্রত দাশ, তার মা অর্চনা দাশ, শোশুর বিশু দাস, প্রতিবেশি দিপংকর দাশ, সুনিল দাশ, রত্না দাশ ও সুশান্ত দাশ মিলে প্রায় তুচ্ছ ঘটনায় মারপিট করতে করে হত্যার চেস্টাও করে। এনিয়ে একাধিকবার শালিশ হয়েছে। কয়েকবার আদালতের মাধ্যমে মুচলেকা দিয়েও বাড়িতে নিয়ে আবারো পুর্বের ন্যায় অত্যাচার নির্যাতন করতে থাকে। সর্বশেষ পাটকেলঘাটা থানার মাধ্যমে মিসাংসা করে বাড়ি নিয়ে যায় তারা। এরপর গত ২৩ জুলাই ২২ তারিখে বেলা ১২ টার দিকে জামাতা সুব্রত দাশ আমার কাছে ফোন দিয়ে বলে তোমাদের কন্যা তোমাদের বাড়িতে গেছে এ কথা বলেই ফোন কেটে দেয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও কন্যা বাড়িতে না যাওয়ায় জামাতার নাম্বারে ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়দের পরামর্শে জামাতার বাড়িতে আসলে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিয়ে বলে তোমাদের কন্যা কোথায় গেছে আমি জানি না। পুত্র সন্তানকে রেখে সে বাড়ি থেকে চলে গেছে। এঘটনায় আমরা পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

জামাতার ভাষ্য অনুযায়ী ২৩ জুলই‘২২ আমার কন্যা বাড়ি থেকে বের হয়েছে। ২৮ জুলাই‘২২ পর্যন্ত সে বাড়িতে ফেরেনি, আমাদের বাড়িতেও যায়নি এমনকি কোন আত্নীয় স্বজনদের বাড়িতে যায়নি। তাহলে কোথায় গেল? আমাদের ধারনা ওই মাদকাসক্ত জামাতা অসৎ উদ্দেশ্যে হাসিল করতে তাকে গুম করে রেখেছে। সে বেঁচে আছে কি না তাও জানি না। মারপিট করতে গিয়ে কন্যা তৃপ্তি দাশকে হত্যা করে এমন প্রচার দিচ্ছে কি না। সেটিও বুঝতে পারছি না। আমাদের কন্যার কোন সন্ধান না পেয়ে আমরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছি। আমার স্বামীও চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। কন্যা সন্তানের দ্রুত সন্ধান পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!