বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

সাতক্ষীরায় বৃক্ষ মেলা ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৪২ বার পড়া হয়েছে

“বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষ মেলা ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই ) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সামাজিক বনায়ন জোন সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (১) এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকির হোসেন, পানি উন্নয়ন বোর্ড (২) রাজস্ব অফিসার মো. সাজ্জাদ হোসেন, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম ও জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, উত্তরণ’র প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার, সাস’র শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, মো. হারুন অর রশিদসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাতক্ষীরা জেলা নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ উপলক্ষে প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ আগস্ট বেলা ১১ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বৃক্ষ মেলা ২০২২ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এবারের বৃক্ষ মেলায় ৩০ টি স্টল অনুমোদন পেয়েছে। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আগামী ১৮ আগস্ট তারিখ থেকে ২৪ আগস্ট শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৭ দিনব্যাপী এ বৃক্ষ মেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!