মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

শ্যামনগরে উচ্চ জোয়ারে প্লাবিত ক্ষতিগ্রস্থদের মাঝে পানি বিতরণ

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

আজ ২১ জুলাই(বৃহস্পতিবার) বিকাল ৪ টায় লিডার্স এর উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়নের দ্বীপায়ন স্কুলের সামনে উচ্চ জোয়ারে ক্ষতিগ্রস্থদের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সুপেয় পানি বিতরণ উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার মন্ডল প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের কারনে পানির উচ্চতা আগের চেয়ে বেড়েছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারনে উপকূলের মানুষের সংকট দিন দিন বাড়ছে। গত কয়েক বছর আগে উচ্চ জোয়ারের প্রভাব এত প্রকট না থাকলেও গত বছর এবং সম্প্রতি উচ্চ জোয়ারের প্রভাবে উপকূলের বেড়িবাঁধ উপচিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে মানুষকে ঘর ছাড়া করেছে। খাদ্য, পানি সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণের সংকট প্রকট আকার ধারণ করেছে।

গত ১৪ জুলাই উচ্চ জোয়ারে দূর্গাবাটী গ্রামে বেড়িবাঁধ ভেঙে দশটি গ্রামের প্রায় পনের হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে। এসব গ্রামে শত শত মিষ্টি পানির পুকুরগুলো লবণ পানিতে তলিয়ে যায়। পানি বন্দী এসব মানুষ খাদ্য, পানি সহ অন্যান্য সংকটে পড়ে। বিশেষ করে পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। লিডার্স এই এলাকায় পানির সংকট সমাধানে প্রতিদিন ১০০০ লিটার পানি বিতরণ করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!