মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন তালার ১০০ পরিবার

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০০ ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন গৃহ দেয়া হবে। আগামী ২১ জুলাই (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে দুই শতক জমির দলিলসহ এই ঘরের চাবি এই সকল পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার বিকালে তালা উপজেলা পরিষদের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তালা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়া হচ্ছে। কোনো মানুষই আর গ্রহহীন থাকবে না। এ প্রকল্পের আওতায়  এবার উপজেলায় ১০০ পরিবারের মাঝে  নতুন গৃহ উপহার দেয়া হবে।  এর আগে তালা উপজেলার ২১০ জন গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!