মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

শ্যামনগরে বেঁড়িবাঁধ ভেঙে এপর্যন্ত মোট ১০টি গ্রাম প্লাবিত, পানিবন্দী প্রায় সাড়ে তিন হাজার পরিবার

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটিতে খোলপেটুয়া নদীর উপকুল রক্ষা বেঁড়িবাঁধ ভেঙ্গে এ পর্যন্ত মোট ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাড়ে তিন হাজার পরিবার। ইতিমধ্যে প্লাবিত এলাকায় সুপেয় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানিতে প্লাবিত হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে রান্না ঘরসহ অনেকের কাঁচা ঘরবাড়ি। ভেঙ্গে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা।

গত বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে প্রবল জোয়ারের চাপে পশ্চিম দুর্গাবাটির সাইক্লোনশ্লেটার সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর ২০০ ফুট এলাকাজুড়ে উপকুল রক্ষা বেঁড়িবাঁধ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়। শুক্রবার ভাঙনকবলিত বেঁড়িবাঁধ সংস্কার করা সম্ভব না হওয়ায় ক্রমাগত ক্ষয়ক্ষতির পরিমান যেমন বাড়ছে, তেমনি সীমাহীন দুর্ভোগে পড়েছে উপকূলের মানুষ। জরুরী ভিত্তিতে বেঁড়িবাঁধ সংস্কার করা না হলে প্লাবিত হবে উপকুলীয় উপজেলা শ্যামনগরের নতুন নতুন এলাকা। তবে, বেঁড়িবাঁধ সংস্কার ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় জনপ্রতিনিধিরা স্থানীয়দের নিয়ে বাঁশ দিয়ে পাইলিং এর কাজ শুরু করেছেন।

সরজমিনে দেখা গেছে, দুর্গাবাটিতে খোলপেটুয়া নদীর বেঁড়িবাঁধ ভেঙ্গে ইতিমধ্যে পশ্চিম ও পূর্ব পোড়াকাটলা, পশ্চিম ও পূর্ব দুর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া, বুড়িগোয়ালিনী, কলবাড়ি, দাতিনাখালী, মাদিয়া ও ভামিয়া গ্রাম প্লাবিত হয়েছে।

ইতিমধ্যে ভাঙনকবলিত বেঁড়িবাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, শ্যামনগর উপজেলা পরিষদর চয়োরম্যান এস.এম আতাউল হক দোলন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম প্রমুখ।

ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, খুব শীঘ্রই ভাঙনকবলিত বাঁধ মেরামতের কাজ শুরু হবে। দুর্যোগ কবলিত মানুষের সুপেয় খাবার পানির সংকট নিরসনে দুর্গাবাটিতে রিভার্স অসমোসিস প্লাট চালু করা হবে। এছাড়া পানিবন্দী ৩ হাজার পরিবারকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হবে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, পানি উন্নয়ন বোর্ড থেকে বস্তা, দঁড়ি, বাঁশ ও পেরেক সরবরাহ করা হয়েছে। ৫৫০ ফুট এলাকায় পাইলিং করার জন্য কাজ শুরু করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!