মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

শ্যামনগর খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ৫ টি গ্রামের নিম্নাঞ্চাল প্লাবিত

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনীতে ইউনিয়নের পশ্চিম দূর্গাবাটি সাইক্লোনশ্লেটার সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর ২০০ ফুট এলাকাজুড়ে উপকুল রক্ষা বেড়িবাঁধ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে কমপক্ষে ৫ টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের। পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। স্থায়ীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগরের ৫ নং পোল্ডারের উক্ত অংশের বাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ন অবস্থায় ছিল।

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দূর্গাবাটিতে আগেই ভাঙন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা পাউবার এই বেড়িবাঁধের প্রায় ১৫০ থেকে ২০০ ফুট এলাকায় জোয়ারের তোড়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফের জোয়ার শুরু হলে আবারও নতুন নতুন এলাকা প্লাবিত হতে থাকে।

স্থায়ীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দূর্গাবাটির জরাজীর্ন বেড়িবাঁধ ভয়াবহ ভাঙন দেখা দেয়। যা রাতে নদীগর্ভে বিলীন হয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যায়। এরপর আজ সকালের জোয়ারের তীব্র স্রোতে লোকালয়ে আবারো হুহু করে পানি প্রবেশ করতে থাকে। এতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম পোড়াকাটলা, পূর্ব পোড়াকাটলা, পশ্চিম ও পূর্ব দূর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া, দাতিনাখালীসহ প্রায় ৫/৬টি গ্রাম নিমিষেই প্লাবিত হয়ে যায়। এছাড়া হাজার হাজার বিঘা মৎস্য ঘেরে লোনা পানিত একাকার হয়ে যায়। ইতিমধ্যে পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার।

বুুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জানান, স্থায়ীয়দের স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রিং বাঁধ নির্মানের কাজ সকালে শুরু করা হয়েছিল। তবে দুপুরের জোয়ারে কাজ বন্ধ রাখতে হয়েছে। জোয়ার নামতে নামতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যায় কাজ করা কঠিন হবে। তিনি অভিযোগ করেন পাশের খোলপেটুয়ানদী থেকে অবৈধভাবে প্রভাবশালীরা বালু উত্তোলন করায় চর দেবে যেয়ে পার্শ্ববর্তী অংশের বাঁধ ভাঙনে লেগেছে।

পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন জানান, খোলপেটুয়া নদীর চর দেবে যাওয়ার কারণে প্রায় ১৫০ থেকে ১৬০ ফুট বেঁড়িবাধ ধসে পড়েছে। সকাল থেকে বাঁশ দিয়ে পাইলিংয়ের কাজ শুরু হয়েছিল। তবে জোয়ার আসায় কাজ বন্ধ রাখতে হয়েছে। পুরো দিনেই জোয়ার থাকায় কাজ করার সুযোগ থাকছেনা। রিংবাঁধ নির্মাণের জন্য ১৫ হাজার জিওব্যাগ ও ১লাখ সিনথটিক ব্যাগ প্রস্তত রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!