মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

মুকসুদপুরের মানবিক সংগঠন স্বপ্নপুরের উদ্যোগে পরিবেশ দূষণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৪৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুরে স্বপ্নপুরের উদ্যোগে পরিবেশ দূষণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক গুরুত্বপূর্ণ এক কর্মসূচি গত ১৩ জুলাই  উপজেলার স্বনামধন্য বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এসময় স্কুলের বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রীর মাঝে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ ও রোপন করা হয়। এছাড়া পরিবেশ দূষণ এবং পরিবেশ বিপর্যয়ের হাত থেকে উত্তরণের উপায় সম্পর্কিত এনিমেশন ফিল্ম প্রদর্শন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়।

স্বপ্নপুরের সাধারণ সম্পাদক মাহমুদ সিমান প্রদর্শন কার্যক্রম পরিচালনা করেন। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে পরিবেশ রক্ষার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালনের আহবান জানান এবং স্বপ্নপুর তার সকল কার্যক্রমের পাশাপাশি পরিবেশ রক্ষায় সর্বোচ্চ সচেষ্ট থাকবে বলেও অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বাটিকামারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল হোসেন (হাসান স্যার), ভাংগা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, বাটিকামারী স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ নজরুল ইসলাম পান্নু, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ জাহিদুল হক, সাংস্কৃতিকর্মী সাফায়েত ঢালী, সমাজকর্মী মাহমুদা হোসেন, জুবিল্যান্ট ক্লাবের সভাপতি মোস্তাফিজ সেলিম, শিক্ষক এবং কবি খায়রুল বাকি শরিফ, মধুমতি কণ্ঠের সম্পাদক শহীদুল ইসলাম পরিবেশ দূষণ এবং আমাদের কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এ সময় সংগঠনের সভাপতি আবুল কাসেম, সদস্য এইচ এম শিশির, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্তাকর্ষক কুইজ পরিচালনা করেন ও পুরস্কার বিতরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!