বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা

সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ১নং প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ১নং প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। রবিবার (১৯ জুন) বেলা ১২টায় পৌর মেয়রের কার্যালয়ে চিঠিসহ দায়িত্বভার অর্পণ করেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ও সাতক্ষীরা পৌরসভার নির্বাহী মো. লিয়াকত আলী। দায়িত্বভার গ্রহণের পরে সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, কাউন্সিলর ও পৌরবাসীর পক্ষ থেকে পৌর মেয়র কাজী ফিরোজ হাসানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।

এসময় দায়িত্ব প্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, ‘আমি সকলের সহযোগিতায় একটি নান্দনিক উন্নত মডেল পৌরসভা উপহার দিতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্য দিয়ে উন্নত নাগরিক সেবা দিতে সকলের সহযোগিতা, দোয়া ও আর্শিবাদ কামনা করেন তিনি।”

উল্লেখ্য যে, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৪৬,০০.০০০০,০৩৬,২৭,০০৪.২২.৭৭০. নং প্রঞ্জাপন মূলে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদকে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৩২ এর উপ ধারায় (১) (খ) মোতাবেক সাময়ীকভাবে বরখাস্ত করা হয়। একই আইনে ৩২ এর (২) নং- উপধারা অনুসারে সাময়ীকভাবে বরখাস্তের আদেশ প্রদান করা হয়েছে। মেয়রের অনুপস্থিতিতে মেয়রের প্যানেল থেকে জ্যোষ্ঠতার ক্রমাঅনুসারে মেয়রের দায়িত্ব¡ প্যানেলের বিধান বিদ্যমান হওয়ায় সাতক্ষীরা পৌরসভার ১নং প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের উপর পৌর মেয়রের দায়িত্বভার প্রদান করা হয়েছে। কাজী ফিরোজ হাসানের সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, সাতক্ষীরা পৌরসভার ১.২ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার ৫,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, সাতক্ষীরা পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরার বিশিষ্ট ঠিকাদার এম.এম মজনু, পৌরসভার হিসাব রক্ষক আকতার হোসেন তালুকদার, সাতক্ষীরা পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, পৌরসভার প্রধান সহকারি প্রশান্ত ব্যানার্জী, পৌরসভা কর্মচারী এসোসিয়েশনের মীর নাসের আলী, সাধারণ সম্পাদক সরোজ কুমার দে, আব্দুল আজিজসহ সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, কাউন্সিলরসহ সহস্রাধিক পৌরবাসী উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!