বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

শ্যামনগরে নারী উদ্যোক্তা পন্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

✍️রবিউল ইসলাম📝 শ্যামনগর প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

দাতা সংস্থা অক্সফামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীতে সিবিও নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সমূহ প্রদর্শন করা হয়। প্রদর্শনকৃত পণ্যের মধ্যে ছিল মিষ্টির প্যাকেট, শপিং ব্যাগ, স্যানিটারি ন্যাপকিন, টিস্যু ব্যাগ, পার্কিং টাইলস, পরিবেশ বান্ধব ইট, রিং, স্লাব, পিলার, কাঁকড়া, বিভিন্ন রকম সবজি, ডেমো হিসাবে প্রদর্শন করা হয় ডিস্যালাইনেশন প্লান্ট, পিএসএফ, পারিবারিক ল্যাট্রিন, ব্লক বাটিক, পুঁথি ব্যাগ সহ বিভিন্ন রকম হস্তশিল্প। নারী উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণের জন্য উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত প্রদর্শনীতে সিবিও সদস্যরা অংশগ্রহণ করেন।

নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী স্টল পরিদর্শন করেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু ও ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সদস্যা বৃন্দ। পরিদর্শনকালে নারী এন্টারপ্রাইজ গুলোকে টেকসই এবং স্থায়িত্বশীল করার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, যেহেতু আমাদের এলাকার নারীরা বিভিন্ন হস্তশিল্প ও ব্যবসায়িক কাজের সাথে সম্পৃক্ত হয়ে পারিবারিক আয় বৃদ্ধি করছে এবং পরিবারের স্বচ্ছলতা আনতে সক্ষম হচ্ছে, সেহেতু আমরা সবসময় তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব এবং তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য সবসময় সহযোগিতা করব। বাজার কমিটির সভাপতি আবু সালেহ বাবু বলেন, আমি বাজারের সকল দোকানদারকে পণ্যসমূহ কেনার জন্য উৎসাহ যোগাবো এবং তাদের বাজার সম্প্রসারণে সর্বদা সহযোগিতা করবো। সিবিও নারী উদ্যোক্তারা তাদের পণ্য সমূহ সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন ও তাদের পণ্যের গুণগত মান সম্পর্কে সকলকে জানান এবং তাদের উৎপাদন ক্ষেত্র পরিদর্শনের জন্য ইউপি চেয়ারম্যান কে আমন্ত্রণ জানান। দিনব্যাপী প্রদর্শনীটিতে অত্র অঞ্চলের বিভিন্ন লোকজন, ব্যবসায়ী, এনজিও প্রতিনীধি, সাংবাদিক, অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!