মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন

পৃথক সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় দু’জনের মৃত্যু

✍️ রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটর মিস্ত্রী ও এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাতটায় সাতক্ষীরা শহরের কে লাইন পরিবহন কাউন্টারের সামনে ও বিকেল ৫টার দিকে দেবহাটা উপজেলার গাজীরহাট মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মোটর মিস্ত্রী আজাহারুল ইসলাম (২৮) ও একই উপজেলার শিমুলিয়া আতাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আরিয়ান (৫)।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, আজাহরল ইসলাম রবিবার সন্ধ্যা সাতটার দিকে কে লাইন কাউন্টারের পাশে এমআর পরিবহনের পিছনে দাঁড়িয়ে ব্রেক-সু মেরামতের কাজ করছিল। এ সময় কে লাইনের একই কোচ পিছন দিক থেকে তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। সোমবার লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা রবিউল ইসলাম বাদি হয়ে রবিবার রাতেই সদর থানায় মামলা দায়ের করেছেন।

দেবহাটা উপজেলার আতাপুর গ্রামের আইয়ুব আলী জানান, নানার বাড়ি উপজেলার পারলিয়ায় যাওয়ার জন্য রবিবার বিকল ৫টার দিকে আরিয়ান তার মায়ের সঙ্গে গাজীরহাট রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামি একটি পরিবহন আরিয়ানকে ধাক্কা দেয়। মারাত্মক জখম অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ আরিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!