রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

কালিগঞ্জের গোবিন্দপুর পল্লী মঙ্গল তরুণ সমিতির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির আয়োজনে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির আহবায়ক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন। সংগঠনের সদস্য সচিব ইয়াছিন আরাফাত শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম ফজর আলী,এড. হাবিব ফেরদাউস শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মদ উল্লাহ বাচ্চু,মাওলানা মহসিন কবির। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সেকেন্দার নগর চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ খায়রুল বাসার। এ অনুষ্ঠানে ধলবাড়িয়া ইউপির সদস্য, সদস্য, সাংবাদিক, শিক্ষক ও সুধীবৃন্দ সহ তরুন সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মী ও কর্মকর্তা অংশগ্রহন করেন।

উল্লেখ্য যে, গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুন সমিতি ১৯৮৪ সাল প্রতিষ্ঠা হবার পর হতে জনকল্যান ও মানবকল্যানে অবদান রাখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতি চর্চা সর্বপরি প্রতিবছর ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!