রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

শ্যামনগরের উপকূলীয় অঞ্চলে ডেনমার্ক রাজকুমারীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে একদিনের সফরে বুধবার সাতক্ষীরার শ্যামনগরে আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। রাজকুমারীর ভ্রমন সফল করতে ইতিমধ্যে প্রস্তুতি প্রায় শেষ করেছে স্থানীয় প্রশাসন। আর তার ভ্রমণকে নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় অঞ্চলে।

জেলা তথ্য অফিস থেকে দেয়া সফরসুচি অনুযায়ি, রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বুধবার সকাল সাড়ে ৯টায় শ্যামনগরের টাইগার পয়েন্টে হেলিকপ্টার থেকে নামবেন। এরপর গাড়িতে চড়ে শ্যামনগরের কুলতী গ্রামে যাবেন। পরে ১৫ থেকে ২০ মিনিট ওই জনপদে পায়ে হাঁটবেন এবং জলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকা ঘুরে দেখবেন।

জলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন রাজকুমারী। এসময় তিনি বাঁধের পাশে বসবাসকারি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলবেন। দুপুরে তিনি স্থানীয় বরসা রির্সোটে মধ্যহ্নভোজ করবেন। এছাড়া তিনি সুন্দরবন ভ্রমণ করবেন এবং বনবিভাগের লোকজনের সাথেও কথা বলবেন।

সাধারণ মানুষের জন্য ২৫ ও ২৬ মার্চ সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জে প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেছে বনবিভাগ। এজন্য সব ধরণের পাস বন্ধ রয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।

এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান,রাজকুমারীর সুন্দরবন ভ্রমনকে নির্বিঘ্ন করতে দুদিন সাধারণ পর্যটকদের সুন্দরবন ভ্রমনে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

এদিকে রাজকুমারীর আগমনকে ঘিরে শ্যামনগরে সাজসাজ রব পড়ে গেছে। নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে পুরো এলাকা।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে এসএসএফ। জেলা ও থানা পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, রাজকুমারীর আগমনকে নিরাপদ ও স্বাচ্ছন্দময় করতে সবধরণের প্রস্তুতি প্রায় শেষের পথে। কুলতলী গ্রামের ইটের সোলিং রাস্তা সংস্কার ও পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!