রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন ইন্দ্রজীৎ দাশ বাপী

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ ও সনদপত্র পেয়েছেন সাতক্ষীরা তালার আইডিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইডো) এর নির্বাহী পরিচালক ইন্দ্রজীৎ দাশ বাপী।

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর আয়োজনে বুধবার (২৩ মার্চ) বিকাল ৪ টায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তন, ঢাকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মামনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আইডিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইডো) এর নির্বাহী পরিচালক ইন্দ্রজীৎ দাশ বাপীকে বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম. ফারুক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অতিরিক্ত সচিব (অবঃ) ড. মোহাম্মদ ফজলুল হক। মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন এর চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর ভাইস চেয়ারম্যান শাহ আলম চুন্নু। শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এম ফরিদ উদ্দীন মিয়াজী প্রমূখ। তার এই স্বীকৃতিতে তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান সহ ক্লাবের সদস্যবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!