রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত 

আশাশুনির বুধহাটায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক অনুষ্ঠিত

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ চত্বর ও বুধহাটা এনএসবি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। নব নির্বাচিত চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব ডাঃ এস এম মোখলেছুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম, অবঃ প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান জুলু, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ঢালী প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি সদস্য মোজাম্মেল হক, আলহাজ্ব শফিউল ইসলাম, আব্দুর রব, রবিউল ইসলাম, এস এম ফিরোজ আহম্মেদ, শীষ মোহাম্মদ জেরী, আলতাফ হোসেন, মতিয়ার রহমান, মহিলা মেম্বর বিউটি খাতুন, দোলন খাতুন ও মমতাজ বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা প্রভাষ কুমার চুটু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!