বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরার পশু হাটের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা স ড় ক দু র্ঘ ট না য় আ হ ত সাংবাদিক মাসুদ রানার সুস্থতা কামনা সাংবাদিক কল্যাণ পরিষদের  গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা

আশাশুনির স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন দাবীতে বরাবর স্মারকলিপি প্রদান

✍️আজিজুল ইসলাম🔏 নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের উদ্যোগে বিভিন্ন দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর লিখিত এ স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের কাছে প্রদান করেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ। স্মারকলিপির দেওয়ার মাধ্যমে শিক্ষকবৃন্দ প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো জাতীয়করণ, নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, ডাটাবেজ চুড়ান্তকরণ, মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিত আদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোর্ড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো বোর্ডেও কোর্ডে অন্তর্ভূক্তকরণ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি সহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করণের দাবি জানান। এসময় উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি সাইফুদ্দিন, সহ-সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক নাছিমা খাতুন, এমএম নুর আলম, আবু সেলিম রেজা, আশুতোষ মন্ডল, ইয়াকুব আলী, আবুল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!