বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

গোপালগঞ্জে নানা আয়োজনে বসন্তবরণ ও পাঠ উৎসব অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বসন্তবরণ ও পাঠ উৎসব -২০২২ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্থানীয় নজরুল পাবলিক লাইব্রেরী চত্ত্বরে বসন্তবরণ ও পাঠ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। 

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. উসমান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. নাজমুন নাহার, প্রেস ক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দিন ভূঁইয়া, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহে আলম, শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক সহ  প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনটি উপলক্ষে নজরুল পাবলিক লাইব্রেরী চত্ত্বরে বিভিন্ন ধরনের বইয়ের মোট ১৬টি স্টল বসে। স্টলগুলোতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের বই দেখেন এবং লাইব্রেরীতে গিয়ে বই পড়েন।

পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা সেখানে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন এবং বইয়ের স্টল পরিদর্শন করেন। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে বসন্তবরণের সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!