বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি গোপালগঞ্জে শ্বশুরকে হ ত্যা র দা য়ে জামাতাকে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড  কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তীব্র জ্বালানি সংকটে ভোমরা স্থলবন্দর! আমদানি রপ্তানি ব্যাহত  দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে অ স্ত্র মা ম লা য় ডা কা ত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আ ট ক কালিগঞ্জে অ স্ত্র সহ গ্রে প্তা র কৃ ত ডা কা ত সর্দার ইয়ার আলীর রিমাণ্ড শুনানী আগামিকাল শিশুশ্রম মুক্ত দেবহাটা গড়তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫১২ বার পড়া হয়েছে

“বিশ্ব ভালোবাসা দিবসে, সুন্দরবনকে ভালোবাসি” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের নিউমার্কেট মোড়ে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি সুব্রত হালদার, সাধারন সম্পাদক হোসেন আলী, মানবসম্পাদক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান তুর্য, স্বেচ্ছা সেবী রিপন হোসেন, ফাতেমা তুজ জোহরা প্রমুখ। এ সময় এতে একাত্মতা ঘোষণা করেন জেলার বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীরা।

বক্তারা এ সময় ১৪ই ফেব্রুয়ারি সুন্দরবনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুন্দরবনের টিকে থাকার ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল। সুন্দরবন উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাকবচ। তাই যেকোনো মূল্যে আমাদের প্রাকৃতিক এই সুরক্ষা দেয়ালকে বাঁচিয়ে রাখতে হবে। একই সাথে সুন্দরবনের ক্ষতি হয়, এমন যেকোন কর্মকান্ড থেকে সরে আসার আহ্বানও জানান তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!