বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শাশুড়িকে নিয়ে পালালো জামাই সাতক্ষীরায় হানি ট্রাপ চ ক্রে র মূ ল হো তা মেম্বর কাদের- রিমা গ্রে ফ তা র  বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাঁ ধা! দুই সহোদরকে পি টি য়ে ও কু পি য়ে জ খ ম করলেন বাবা ও ছেলে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি

পাটকেলঘাটায় র‌্যাবের অভিযানে পিকআপসহ ১০৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার : গ্রেফতার-২

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা পাটকেলঘাটায় র‌্যাবের অভিযানে পিক আপসহ ১০৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে র‌্যাব-৬,সিপিসি-৩ যশোর গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা মজুমদার পেট্রোল পাম্পের সামনে থেকে একটি নীল কালারের পিক আপ (খুলনা মেট্রো-ন-১১-১০৩৬) থেকে ২টি পাটের বস্তায় রক্ষিত ৬শ বোতল ও আরো ২টি প্লাস্টিকের কন্টিনারে ৪৮৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। যার অবৈধ বাজার মুল্য ১১লক্ষ ৯৪ হাজার ৬শ টাকা। এসময় পিক আপ এর ড্রাইভার খুলনার দৌলতপুরের কাশিপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মিল্টন (৩২) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও খালিশপুর ১২৭ নং রোডের হায়দার আলীর পুত্র সাগর হোসেন(৩৫) ও খালিশপুর পোড়াবাড়ী মজজিদের পাশে মৃত জমির উদ্দীন শেখের পুত্র সাদ্দাম হোসেন(৩০)কে আটক করে। আটককৃত দু’জনের কাছে থাকা ৪টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব-৬ সিপিপি-৩, যশোরের ডিএডি আব্দুল মোতালেব ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৪(গ)/৪১ এর ধারায় পাটকেলঘাটায় থানায় মামলা দায়ের করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!