বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে জাতীয় গ্রন্থগার দিবসে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে লাইব্রেরির পাঠ কক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা শেখ মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দীন আহমেদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা ইরা খাতুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা মুর্শিদা পারভীন, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিম, অধ্যক্ষ আশেক ই এলাহী, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সহ-সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতার মডারেটর দায়িত্ব পালন করেন এ্যাড. সাকিবুর রহমান বাবলা। এসময় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!