তালায় ফুটস্টেপস্ ও গ্রীন ম্যানের যৌথ উদ্যোগে বিদ্যুৎবিহীন পরিবারে সোলার প্রদান
✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
প্রকাশের সময় :
শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
৬৯১
বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় ফুটস্টেপস্ ও গ্রীন ম্যানের যৌথ উদ্যোগে বিদ্যুৎবিহীন পরিবারে সোলার প্রদান করা হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় তালার শিবপুর গ্রামের ৪ টি পরিবারে সোলার প্রদানের মধ্য দিয়ে ফুটস্টেপস্ ও গ্রীন ম্যানের যৌথ উদ্যোগে Project WECAN এর Green Renewable Energy Development এর আওতায় সোলার স্থাপন কর্মসূচীর উদ্বোধন করেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. নজরুল ইসলাম, গ্রীন ম্যান এর প্রতিষ্ঠাতা ইমরান রাব্বি, সদস্য আল রিজওয়ান রিয়াব প্রমূখ।
তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, অসহায় মানুষের জন্য তোমাদের এই উদ্যোগ আসলে প্রশংসনীয়। এসময় গ্রীন ম্যানের সকল সামজিক কাজে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উপকারভোগী মকসেদ সরদার বলেন, আমাদের এই কয় বাড়ি কারেন্ট নেই , টাকার অভাব আর আরেক জনের জমির উপর দিয়ে খুঁটি আনার জটিলতায় বিদ্যুৎ নেয়া হয়নি। সোলারটা পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। কেরোসিনের অভাবে আর অন্ধকারে থাকতে হবে না।
গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বী বলেন, ফুটস্টেপস্ এর সাথে সমন্বিত উদ্যোগে কলারোয়াতে সোলার প্রদানের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচী শুরু হয়। তালাতে আগামী দুদিনে আরও চারটি বাড়িতে সোলার স্থাপন করা হবে। ফুটস্টেপস্ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দক্ষিণাঞ্চল নিয়ে তাদের ভাবনার জন্য।