বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

প্রস্থান

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৩৪৪ বার পড়া হয়েছে

মাতৃ জঠর থেকে প্রস্থান করে

আলোর জগতে এসেছিলাম।
ভেবেছিলাম, আলোর জগতে
আলোকিত মানুষ দেখবো
ভেবেছিলাম, বিশুদ্ধ পৃথিবী দেখবো।
আমার আলোয় ভরা বিশ্ব দেখার
সুখকর স্বপ্নতে কালো কালির
দোয়াত ছুঁড়ে দিয়েছে এই নিষ্ঠুর পৃথিবী।
পৃথিবী নাকি পৃথিবীর মানুষ
তা এখনো ঠাহর করতে পারি না
আমার চোখে এখনও মায়ের গর্ভে
থাকার মতো অবুঝ আলাভোলা দৃষ্টি।
কিন্তু এটুকু বুঝেছি বড্ড ঈর্ষার
ভীষণ লোভের আর তীব্র শত্রুতায় ভরা এই
পৃথিবী নামের গ্রহ।
ভালোবেসে বুকে টানলে ক্রুর হাসি হেসে
সর্বনাশের জোগান দেয়।
রক্তের সাথে রক্তের মারামারি এখানে।
জরায়ু থেকে জন্ম নিয়ে
সেই জরায়ুতেই অপবিত্রতা ঢেলে দেয়।
হিংসা, হানাহানি, মারামারি
বাতাসে সীসা ভরা, মানুষের পঁচা মনের গন্ধ।
আহ! আমি আর পারছি না নিতে।
আমি সব মলিনতা, কলুষতা পায়ে মাড়িয়ে
সব ছেড়ে চললাম
বিশুদ্ধ জনশূন্য প্রকৃতির মাঝে -
যেখানে পাখির ডানায় বাতাস খেলা করে
ঢেউয়ের মাথায় রৌদ্র নাচে।

নিঃসীম নীলিমায় মেঘের মায়ায়
জলপরীরা হাতছানি দেয়।
এ আমার প্রস্থান দূষিত মানুষের
কলুষিত জীবন থেকে।
আমাকে পিছু ডেকে থামিয়ে দিও না।
যেদিন তোমরা মনের শুভ্রতায় উদ্ভাসিত হবে
ঠিক ফিরে আসবো সেদিন।
আমাকে পিছু ডেকো না।

লেখক : কবি শেখ মফিজুর রহমান সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!