বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

পাটকেলঘাটার মানিকহার দাখিল মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলামের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলামের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে ও স্ত্রীর অনুমতি না নিয়ে নিজ মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে আবারো বাল্য বিয়ে করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বুধবার বেলা ১১ টায় তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

স্থানীয় বাসিন্দা আহছান উল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুর রউফ মল্লিক, অভিবাবক আনারুল মোল্লা, আব্দুল বিশ্বাস, জাহাঙ্গির আলম, সাবেক ইউপি সদস্য লাভলি বেগম, জোহরা বেগম, ময়না বেগম প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আজহারুল ইসলাম।

বক্তারা বলেন, মাদ্রাসাটির কম্পিউটার শিক্ষক খায়রুল ইসলাম একই মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী শান্তা খাতুনকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন। শিক্ষককের এহেন অনৈতিক কর্মকান্ডে এলাকার সচেতন মহল বিক্ষুব্দ হয়ে ওঠে। একপর্যায় পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসা কর্তৃপক্ষ এ ঘটনার পর ওই শিক্ষককে চাকরী থেকে সাময়িক বহিষ্কার করে। অথচ বহিস্কার থাকা অবস্থায় প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষকের সহযোগিতায় নিয়মিত প্রতিষ্ঠানের হাজিরা দিচ্ছেন। তার মত লম্পট শিক্ষক প্রতিষ্ঠানে থাকলে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় থাকবে।

বক্তারা অবিলম্বে ওই লম্পট শিক্ষকের স্থায়ী বহিস্কারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!