বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শাশুড়িকে নিয়ে পালালো জামাই সাতক্ষীরায় হানি ট্রাপ চ ক্রে র মূ ল হো তা মেম্বর কাদের- রিমা গ্রে ফ তা র  বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাঁ ধা! দুই সহোদরকে পি টি য়ে ও কু পি য়ে জ খ ম করলেন বাবা ও ছেলে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি

পাটকেলঘাটায় এক কৃষক খুন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৭২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাটকেলঘাটা থানার খলিশাখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়ীর রাস্তার পাশে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত কৃষকের নাম আরিজুল মোড়ল (৫২)। তিনি কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে।
নিহতের ভাতিজা রিপন মোড়ল জানান, প্রতিবেশী পংকজ শেখ, রবিন শেখ ও বাকের শেখের সাথে দীর্ঘ দিন তাদের ৭২ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি জায়গা সংক্রান্ত এই বিরোধের জের তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে আমরা কৃষক আরিজুল মোড়লের মরদেহ উদ্ধার করেছি। তার দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি মাথায় ভারী কোন অস্ত্র দিয়ে আঘাত করে থতলানোর চিহ্নও পাওয়া গেছে। ওসি আরও জানান, ঘটনাটি একটি হত্যা বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করেছি। তার বাড়ির ধারেই রাস্তার পাশে মরদেহটি পড়ে ছিল বলে উল্লেখ করেন তিনি।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য আরিজুল মোড়লের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!