রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি

খুলনার আভা সেন্টারে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল🔏খুলনা থেকে ফিরে ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৮৫০ বার পড়া হয়েছে

জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে খুলনাস্থ্ সিএসএস আভা সেন্টারে মঙ্গলবার (১১ জানুয়ারী) সকাল ১০ টা থেকে দিনব্যাপী সেমিনার বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলার অতিঃ জেলা প্রশাসক ইউসুফ আলী।

দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় সমন্বয়করী দিলীপ কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা জেলা তথ্য কর্মকর্তা জিন্নাত আরা, দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গনন্দী, দি ডেইলী স্টার এর প্রতিনিধি তৌফিক আলী, সুজন এর খুলনার নেতা এ্যাডঃ কুদরত ই খোদা, সুজন সাতক্ষীরার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাঃ সুভাস কুমার সরকার, সাংবাদিক আমেনা বিলকিস, সাংবাদিক খলিলুর রহমান সুমন, সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল, দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, দি হাঙ্গার প্রজেক্টের রুবিনা আক্তার, দি হাঙ্গার প্রজেক্টের গিয়াস উদ্দীন প্রমুখ।

দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় ও দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে বাংলাদেশের মধ্যে ৬১ টি জেলায় একযোগে সারাদেশ থেকে লেখনীর মাধ্যদিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণে সংশ্লীষ্ট সকল ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্য নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্য। এ সেমিনারে অংশগ্রহন করেন প্রশিক্ষনে অংশগ্রহনকারী সাংবাদিকবৃন্দ, জেলার সুজন প্রতিনিধি, দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা ও শিল্পীবৃন্দ। বাংলাদেশের মধ্যে মোট ২শ ৪৪ জন সাংবাদিক ও ৬১ জন সুজন প্রতিনিধি প্রকল্পের আওতায় বর্ষব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহন করেণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!