বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সাতক্ষীরায় ৪দিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে ৪দিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সংস্কৃতিক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও জেলা প্রশাসনের বাস্তবায়নে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে ৪দিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বই পড়া একটি নেশা। যাদের বই পড়া অভ্যাস আছে তারা সব খানেই বই পড়ে। বই পড়া অনেকের রক্তের সাথে মিশে আছে। আমাদের বাংলাদেশ ও স্বাধীনতার ইতিহাস যে সব বইতে বিকৃত করে মিথা কথা লেখা আছে সে সকল বই বাজার থেকে তুলে দিতে হবে। তিনি আরো বলেন, আমাদের দেশে জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই বিতরণ করা হয়। যা বিশ্বের ইতিহাসে কোন দেশে নেই।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু প্রমুখ। ৪দিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলায় ২৯টি স্টল স্থান পেয়েছে। মেলা উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসময় রাজনীতিক নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!