সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে সুস্থতা কামনা  বৃষ্টি-ঝড়ে গাছ ভে ঙে সড়কে, জেয়ালায় চ র ম ভো গা ন্তি মাদার নদীর চর দ খ ল করে চলছে মৎস্য ঘের নির্মাণ: কা টা হচ্ছে বনায়নের গাছ তালায় বীজ ধান বিতরণ আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার চারা বিতরণ কর্মসূচি সাতক্ষীরায় জমি দ খ লে র চে ষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বি ষ প্র য়ো গে র অ ভি যো গ সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড: দক্ষতা ও শৃঙ্খলা যাচাইয়ের বিশেষ নজরদারি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের দ্রুত আরোগ্য কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের বিবৃতি কলারোয়ায় বসতবাড়িতে ঢুকে তা ণ্ড ব, গু রু ত র আ হ ত গৃহবধূ, থানায় মা ম লা

কালিগঞ্জে ওয়েল্ডিংয়ে কাজ করাকালে বিস্ফোরণে মাইক্রোবাসে পুড়ে ভস্মীভূত

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে ওয়েল্ডিং দোকান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মাইক্রোবাস পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১ টায় উপজেলার তারালী চৌরাস্তা মোড়ে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, উত্তর কালিগঞ্জ তারালী মোড়ে অবস্থিত মতিনের লেদের দোকানে সকাল থেকে সাব্বির এর একটি মাইক্রোবাস মেরামতের কাজ চলছিল। দুপুর ১টার দিকে ওয়েল্ডিং এর কাজ করার সময় বিস্ফোরণে হঠাৎ মাইক্রোবাসে আগুন লেগে গেলে আশেপাশে জনতার মাঝে হইচই লেগে যায়। আগুনের লেলিহান শিখায় এলাকায় ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়, আশেপাশে সাধারণ মানুষ দোকান ঘর গুলি নিরাপত্তা হীনতায় দৌড়াদৌড়ি করে। এক পর্যায়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততোক্ষনে মাইক্রোবাসটি পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি মতিনের দোকান ঘরের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে কিভাবে আগুনের উৎপত্তি হয়েছে তা সঠিকভাবে স্থানীয়রা কেউ বলতে না পারলেও ফায়ার স্টেশনের চৌকস কর্মীরা আগুন নেভানোর কারণে এলাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে দোকানিরা জানায়। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস মালিক সাব্বিরের বাড়ি কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!