বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

মডেল ওয়ার্ড গড়তে চায় মেম্বার প্রার্থী তাহেরুল 

✍️গৌতম চন্দ্র বর্মন🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৮০৬ বার পড়া হয়েছে
আসন্ন ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও  ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী  তাহেরুল ইসলাম। ভোটের আগ মুহুর্তে বিশাল বহর নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। এবারের নির্বাচনে তাকে নির্বাচিত করলে ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করতে চান এই প্রার্থী।
ফুটবল মার্কার সমর্থকগণ জানান. তাহেরুল যুবক ও আত্মবিশ্বাসী একটা ছেলে। দিন রাত অনেক পরিশ্রম করতে পারে এবং ছেলেটা অনেক মিষ্টভাসী। আমরা এবার তাকে জয়যুক্ত করে ওয়ার্ডবাসীর যাবতীয় সুবিধা নিশ্চিত করতে চাই। ভোট সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হলে তার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। যার অনেক জনসমর্থন রয়েছে।
এই প্রতিবেদককে মেম্বার প্রার্থী তাহেরুল ইসলাম বলেন, আমার নির্বাচনী মার্কা ফুটবল। আমি জনগণের সেবার করার মনোভাব নিয়ে প্রার্থী হয়েছি। নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবো এমন আত্মবিশ্বাস আমার আছে। তাই ভোটারদের কাছে  একটি করে ভোট প্রার্থণা করছি। জনগণ আমাকে নির্বাচিত করতে পারলে আমি জনগণকে সাথে নিয়ে কাজ করবো। সরকারের দেওয়া সুযোগ সুবিধা মানুষের মাঝে পৌঁছে দিবো।
তিনি আরও বলেন, ভোটাররা আমাকে খুব ভালোবেসে প্রতিশ্রুতিও দিচ্ছেন। নির্বাচনী মাঠে অনেক সারা পাচ্ছি।  আগামি ২৬ ডিসেম্বর নির্বাচনে আমার বিজয় নিশ্চিত হবে এই প্রত্যাশা করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!