বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

সাবেক এম পি খাদেমুল ইসলামের ২৫ তম মৃত্যুবার্ষিকী 

✍️গৌতম চন্দ্র বর্মন🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৫২৩ বার পড়া হয়েছে
আজ ১৭ই ডিসেম্বর ঠাকুরগাও-১ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম খাদেমুল ইসলামের ২৫ তম মৃত্যুবার্ষিকী। 
 
এ উপলক্ষে তাঁর পরিবার ও স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।    
মরহুম খাদেমুল ইসলাম ছাত্র জীবনেই বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর নেতৃত্বে আস্থাশীল হয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তী তে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহনের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধে অংশ নেন। 
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানকে সপিরবারে হত্যার পর সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী দের উপর যে জুলুম নির্যাতন নেমে আসে সেই রোষানল থেকে তিনি-ও মুক্তি পাননি। তাকে দশ মাস কারাগারে অন্তরীণ রাখা হয়।     
জেল থেকে মুক্তি পেয়ে তিনি ৭৫ পরবর্তী আওয়ামী রাজনীতির সবচেয়ে সংকটাপন্ন সময়ে ঠাকুরগাঁও মহকুমা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব গ্রহন করে দলকে সংগঠিত করেন। এরই ধারাবাহিকতায় পরবর্তী তে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন। মৃত্যু পর্যন্ত তিনি সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করেন।   
তিনি ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে ঠাকুরগাও-১ আসন হতে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।  
অবশেষে ১৯৯৬ সালের ১৭-ই ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জননেতা।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!