রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

নলতার নৌকার প্রার্থী ও তার সন্ত্রাসী বাহিনীর ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৮২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে ভূমিদস্য নলতার নৌকার প্রার্থী সন্ত্রাসীদের গডফাদার আবুল হোসেন পাড় ও তার সন্ত্রাসী বাহিনীর ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ২ টায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের ঐতিহ্যবাহী নলতা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমানের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরার কালিগঞ্জের নলতা এলাকার ত্রাস, ভূমিদস্যু, আশরাফ মীর, ইসহাকসহ অসংখ্য হত্যা মামলার আসামী আবুল হোসেন পাড় এলাকার শান্ত পরিবেশ অশান্ত করে তুলছে। আবুল হোসেন পাড় বাংলাদেশের স্থপতি, জাতীর জনক, বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর ছবিতে পরিকল্পিতভাবে আগুন জ্বালানো, নির্বাচনে সহিংসতার পায়তারাকারী ও তার লালিত সন্ত্রাসী বাহিনী এবং তাদের দোসররা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। নিজের লোক দিয়ে নিজের অফিসে আগুন ধরিয়ে প্রতিপক্ষ প্রার্থীকে ফাঁসানোর অপচেষ্টা করছে। তারা বিভিন্ন গোপন বৈঠকের মাধ্যমে বিশৃংখলা সৃষ্টিকরা, ভোটার সাধারণের খুন গুম ও হাত পাঁ ভেঙ্গে দেওয়ার প্রকাশ্যে হুমকী ধমকী দিচ্ছে। তারা প্রকাশ্যে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নৌকার প্রার্থী আবুল হোসেন পাড়ের হুকুমে তার ভাই ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল পাড় ও বিএনপি নেতা শহিদুল পাড় এবং সন্ত্রাসী রশিদ সরদার, বোমা করিম, সবুর পাড়, মহব্বত আলী কারিকর, রহিম পাড়সহ তাদের ৩০/ ৪০ জনের একটি বিশেষ টিম নির্বাচন বানচাল করে সরকারকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে ও নানান অপকর্ম করে দাঁপিয়ে বেড়াচ্ছে। আজ আমি তাদের মুখোশ উন্মোচনের পাশাপাশি তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করছি।আমি কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদে অতি সুনামের সাথে পাঁচটি বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে জনগনের আস্তা ও জননন্দিত হয়েছি। আমি চেয়ারম্যান হয়ে অন্যায়কে কখনও প্রোশ্রয় দেয়নি, ব্যাপক আরাম আয়েশ আর বাড়ি গাড়ীর স্বপ্ন দেখেনি। শুধুমাত্র জনকল্যাণে অবদান রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং স্বাভাবিকভাবে জীবন যাপন করে ইউনিয়ন বাসীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে চলেছি। আগামী ২৮ নভেম্বর কালিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ট ও শান্তিপুর্ণ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছেন, সেখানে ঠিক বিপরিত চিন্তায় সরকার ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে নলতা ইউপির নৌকার প্রার্থী জনবিচ্ছিন্ন আবুল হোসেন পাড় ও তার দোসররা চেষ্টা চালাচ্ছে। আমি আমার ইউনিয়নের সকল স্রেনী পেশার মানুষের সাথে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করে যাচ্ছি। তবে আমি ও আমার কর্মী, সমর্থকগন বর্তমানে ব্যাপক নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। যে কোন সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের পাশাপাশি কর্মী সমর্থকদের

খুন, গুম ও হত্যা করবে বলে বিভিন্ন সময় জনধীকৃত আবুল হোসেনের এলাকার চিহৃিত সন্ত্রাসীদের নিয়ে বাড়িতে গোপন বৈঠক করে চলেছে। তারা আমার নির্বাচনী প্রচার মাইক, ভ্যান ও কর্মী সমর্থকদের বিভিন্ন সময়ে খুন গুমের পাশাপাশি সারাজীবনের জন্যে পঙ্গু করে দেওয়ার হুমকী দিচ্ছে। গত দুই তিনদিন ধরে আবুল হোসেন পাড় তার ভাইসহ ৫০/৬০ জনের স্বশস্ত্র দল পিকআপ ও ইঞ্জিন ভ্যানে নলতা ইউনিয়নে অস্ত্রের মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করছে। তারা বেশ কিছুদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে গোপন ষড়যন্ত্র করে আসছিল। তারই অংশ হিসাবে বৃহস্পতিবার (২৫ -১১-২০২১) রাত আনুঃ ৩-৪ টার মধ্যে নলতা ইউনিয়নের পশ্চিম পাইকাড়া এলাকায় নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয়ে কথিত অগ্নিসংযোগ করে নতুন নাটকের জন্ম দিয়েছে। বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এনে পরিকল্পিত ভাবে আগুন জ্বালিয়ে দেয়। এসময় একটি কাঠের বেড়া এ ছবি রাখার বেঞ্চ সহ তার নৌকার পোষ্টারে আগুন লাগেনি। এমনকি তার অস্থায়ী কার্যালয়ের প্রতিবেশীরা খবরও রাখেন না। কথিত এই অভিযোগে আমার ও আমার কর্মীদের জড়িয়ে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দায়েরের অপচেষ্টা চালাচ্ছে আবুল হোসেন পাড়। মূলত আবুল হোসেন ও তার বাহিনীর সদস্যরা পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে একটি কথিত নাটকের অবতারণ করে শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা চালায়ে যাচ্ছে। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইজিপি, মাননীয় ডিআইজি, মাননীয় জেলা প্রশাসক ও মাননীয় পুলিশ সুপারসহ প্রশাসনের উদ্ধতন কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। আমি আসন্ন ইউপি নির্বাচনে অবাধ, সুষ্ট, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ করছি। পাশাপাশি জাতীর জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবিতে অগ্নিসংযোগ কারীদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!