শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমে ২০২১-২২ অর্থবছরে গম ভুট্টা সরিষা ও খেসারি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের উপজেলা সভাপতি শেখ নাজমুল আহসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কৃষক সুশান্ত মন্ডল প্রমুখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকল যোদ্ধাদের বড় যোদ্ধা কৃষক ভাইয়েরা, তাদের শ্রম, মেধা ও দক্ষতায় উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আমরা খাদ্য পেয়ে থাকি। বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার, কৃষকদের সর্ব ক্ষেত্রে সহযোগিতা করে আসছে , বঙ্গবন্ধু’র স্বপ্নের বাংলাদেশে বর্তমান খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। কৃষকদের ফসল উৎপাদন আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের উপকরণ সহায়তা প্রদান করা হয়। প্রতিজন কৃষক কে এম ও পি সার ১০ কেজি , সরিষা ফসলে বীজ ১ কেজি , ডিএপি সার ১০ কেজি, ও এম ও পি স্যার ১০ কেজি, খেসারি ফসলে বীজ ডিএপি সার ১০ কেজি, ৫ কেজি এমওপি সার প্রণোদনা কর্মসূচির আওতায় উপকরণ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজলার ১২ টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষক, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!