মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ১৮০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাতে আবুল কাশেম কাগুজি নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা হয়েছে প্রায় দেড়লক্ষাধিক টাকাসহ তার ব্যবহৃত মোবাইল ফোনটি।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি থেকে বাড়ি ফেরার সময় চৌরাস্তা নামক মোড়ে এ ঘটনাটি ঘটে। আহত আবুল কাশেম বর্তমান আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত আবুল কাশেম কাগুজি উপজেলার গাবুরা বাজার এলাকার নেছার আলী কাগুজির ছেলে।

গুরুতর আহত আবুল কাশেম কাগুজি জানান, রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতে তিনি গাবুরা গাইন পাড়ায় পল্লী বিদ্যুতের মিটার বিতরন শেষে বাড়ি ফেরার সময় পথিমধ্যে চৌরাস্তা নামক এলাকায় সস্ত্রাসী লোকমান গাজী, শোকর আলী, আনিছুর রহমান, সাদ্দাম, রহিম গাজীসহ ১০/১২ জন তার গতিরোধ করে দা, হাতুড়ি, বল্লভসহ দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এতে তার মাথায় কুপিয়ে জখমসহ তার দুই পায়ের হাটুর মালা ও একটি হাত ভেঙ্গে দেয়া হয়। এছাড়া শরীর বিভিন্ন স্থানে হাতুড়ি পিটা ও জখম করা হয়। তার আত্নচিৎকারে এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি গুরুতর আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এ ব্যাপারে জানার জন্য প্রতিপক্ষ সাদ্দামসহ কয়েক জনের মোবাইল ফোন দিলে তাদের ফোন বন্ধ পাওয়া যাওয়ায় যোগাযাগ করা সম্ভব হয়নি।

তবে, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, মোবাইল ফোনে বিষয়টি তাক জানানো হলেও এখনও পর্যন্ত এব্যাপারে আহতের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ কোন অভিযোগ দেননি। তিনি আরো জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!