বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৬৬৬ বার পড়া হয়েছে

“মুজিববর্ষের মূলনীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি সাতক্ষীরার আয়োজনে এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে একই স্থানে এসে তারা এক আলোচনা সভায় মিলিত হয়।

জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা.আলহাজ্ব আবুল কালাম বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পুলিশ সদস্যদের সেবার মানুসিকতা নিয়ে এবং সম্মান অর্জনের জন্য কাজ করতে হবে। একইসাথে জনগণকে পুলিশের ইতিবাচক কাজে সহযোগিতা করতে হবে। বক্তারা এ সময় জঙ্গি ও মাদক প্রতিরোধে জনতা ও পুলিশ এক হয়ে কাজ করার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!